প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 5, 2026 ইং
রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার ৭ নম্বর বেতাগী ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইসহাকের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
বেতাগী ইউনিয়ন বিএনপির নেতা মো. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজম খান, বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপি নেতা শওকত আলী নুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আহমদ বশর, নুরুল আলম, নিজামুল হক চৌধুরী তপন, সলেমান কালু, মো. ইলিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট